অনুসন্ধানঅভিযান

জনস্বার্থে রাজপথে ঢাকা আহ্ছানিয়া মিশন: মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ঢাকা, ০৯ জুলাই ২০২৬: অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনে বাধ্যতামূলক ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে আজ একটি সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

র‍্যালিতে বিভিন্ন যুব সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মীদের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা মো. আব্দুল মান্নান (জয় রাজ) সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিয়ে সরকারের সকল পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান, সাথে সাথে ভোক্তার সহজে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে বাধ্যতামূলক এফওপিএল প্রবিধানমালা, ২০২৬ দ্রুত বাস্তবায়নের দাবির প্রতি সমর্থন জানান।

র‍্যালি শেষে ছোট্ট সমাবেশে বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাদ্য অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া তরুণদের জীবনযাপনের ধরন এবং স্থুলতাজনিত কারনে বিভিন্ন ধরনের মান্যসিক অবসাদের একটি বড় কারন প্যাকেটজাত খাবারের ব্যবহার বৃদ্ধি। তাই ভোক্তাদের স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন সহজ করতে খাদ্যের মোড়কের সামনের অংশে সহজ ও দৃশ্যমান পুষ্টি সতর্কবার্তা বা ফ্রন্ট অফ প্যাক লেবেলিং (এফওপিএল) দ্রুত কার্যকর করা জরুরি।

সমাপনী বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাধ্যতামূলক ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধানমালা, ২০২৬ প্রণয়ন ও বাস্তবায়নের বর্তমান অগ্রগতির জন্য তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি অসংক্রামক রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৩.৪ অর্জনের লক্ষ্যে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button