রাজবাড়ী সদর থানা এলাকা হতে ০৫ (পাঁচ) টি আগ্নেয়াস্ত্র সহ ০৫ (পাঁচ) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র্যাব-১০|

রাজবাড়ী সদর থানা এলাকা হতে ০৫ (পাঁচ) টি আগ্নেয়াস্ত্র সহ ০৫ (পাঁচ) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র্যাব-১০|
১| “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে| সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে| এছাড়াও, সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে|
২| অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে| এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৭/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.১৫ হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে|

৩| উক্ত অভিযান পরিচালনা করা কালে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর ˆকডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মোঃ বাহাদুর বিশ্বাস’দ্বয়ের বসতবাড়ি হতে ০১ (এক) টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ০১ (এক) টি একনলা বন্দুক এবং ০৩ (তিন) টি দেশীয় ˆতরি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক জব্দ করা হয়| এ সময় ঘটনাস্থল হতে ০৫ (পাঁচ) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

৪| গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১| আলম সরদার (৪০), পিতা- মৃত জব্বার সরদার, সাং- ˆকডালা, ২| মোঃ ইব্রাহিম শেখ (৪৪), পিতা- মোঃ চাঁদ আলী, সাং- ডাউকি, ৩| মোঃ বাহাদুর বিশ্বাস (৫৮), পিতা- মৃত তছিলুদ্দীন, সাং- ˆকডাঙ্গা ও ৪| মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭), পিতা- মৃত আব্দুল বাতেন, সাং- মধ্যপাড়া, সর্ব থানা- রাজবাড়ী সদর, এবং ৫| রাজু আহমেদ টোকন (৪৫), পিতা- মৃত আবেদ আলী মৃধা, সাং- মালিয়াট, থানা- কালুখালী, সর্ব জেলা- রাজবাড়ী বলে জানা যায়| উল্লেখ্য, বিভিন্ন থানায় গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম শেখ (৪৪) এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র মামলা, মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র ও ০১ টি চাঁদাবাজি মোট ০২ টি মামলা এবং রাজু আহমেদ টোকন (৪৫) এর বিরুদ্ধে ০১ টি অপহরন ও চাঁদাবাজি, ০১ টি ডাকাতির প্রস্তুতি ও ০১ টি ডাকাতি মোট ০৩ টি মামলা রয়েছে|
৫| র্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান| অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে| যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তা র্যাবকে জানিয়ে সহযোগিতা করুন| আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষাকবচ|
৬| আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন|
মেজর
ফারহান মাহমুদ মোক্তাদা, এডি
কোম্পানি কমান্ডার
সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে



