অনুসন্ধানঅভিযানদুর্নীতিপ্রতারনা

মেট্রোরেল স্টেশনে পাবলিক টয়লেট সংকট!

টাকা আদায় করার অভিযোগ!!

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মেট্রোরেল রেল স্টেশনে পাবলিক টয়লেট সংকট রয়েছে ও উক্ত পাবলিক টয়লেট ব্যবহার করলে ১০/ টাকা সার্ভিস চার্জ আদায় করা হচ্ছে। মেট্রোরেল রেলের তথ্য প্রদানকারী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী সাংবাদিক রিয়াজ মোর্শেদ মাসুদ কে জানান যে, গত ৩ অর্থ বছরে ডিএমটিসিএল ২৭,৩৫,৬০,২৯৯/( সাতাশ কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার দুইশত নিরানব্বই) জন যাত্রী মেট্রোরেল রেলের সেবা নিয়েছে। প্রতি স্টেশনে ২টি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে, যেখানে একসাথে ৮ জন যাত্রী সেবা নিতে পারে, যার কারণে লম্বা সিরিয়াল লেগে থাকে। আরও জানা যায়, বিদেশে মেট্রোরেলের যাত্রীদের নিকট হতে পাবলিক টয়লেট চার্জ আদায় করা হয় না। মেট্রোরেল স্থাপন করার সময়ে অভিজ্ঞতার জন মোট ৪১ জন কর্মকর্তা-কর্মচারী বিদেশ সফর করেছিল। বিদেশ সফর করে কোন অভিজ্ঞতা ও তথ্য কাজে লাগাতে পারেনি।

এব্যাপারে এড. আরিফুর রহমান শাহীন বলেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের নামে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছিল, প্রতিদিন মেট্রোরেলে হাজার হাজার যাত্রী সেবা নিচ্ছে অথচ প্রতি স্টেশনে ৮ জন যাত্রীর জন্য পাবলিক টয়লেট স্থাপন করছে, মেট্রোরেলের যাত্রীদের হতে টয়লেট চার্জ আদায় করা অন্যায়, যাত্রী হিসেবে তার অধিকার রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button