অনুসন্ধানঅভিযানপ্রতারনা

টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরা বুশরা অফিসে গ্রাহকদের হামলা

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জেলা জুড়ে হাজার হাজার গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় মাল্টিপারপাস বুশরা সমবায় সমিতির লীঃ অফিসে পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর উপরে হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩ টার দিকে সাতক্ষীরার বুশরার অফিসে পরিচালক আব্দুল্লাহ আল মামুনের আসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গ্রাহকের টাকা ফেরত না দিয়ে নানান তালবাহনায় দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা চেয়ারম্যান ও পরিচালকরা অফিসে এসেছে এমন খবর জানতে পেরে অফিস ঘেরাও করে। ওই সময় সাতক্ষীরা সদর থানার আলিপুর গ্রামের ইউপি সদস্য রফিকের নেতৃত্বে ৪০-৫০ জন গ্রাহক সাতক্ষীরা এসপি বাংলোর পাশে বুশরা
অফিসে যেয়ে পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে পেয়ে বিক্ষিপ্ত গ্রাহকরা টাকা ফেরত এর দাবিতে হামলা ও গালিগালাজ করতে দেখা যায়। অধিক মুনাফার ফাঁদে ফেলে বুশরা মাল্টিপারপাস সমবায় সমিতির চেয়ারম্যান শরিফুল ইসলাম এবং তার অঙ্গ প্রতিষ্ঠান এমআর গ্রুপের চেয়ারম্যান ইকবাল কবির পলাশ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন গ্রেফতারি পরোয়ানা নিয়ে পলাতক ও আত্মগোপনে ঢাকা, কক্সবাজারে গিয়ে ফূর্তি করে বেড়ালেও ভুক্তভোগী গ্রাহকরা অনাহারে অর্ধাহারে দিন কাটালেও কেউ খোঁজ নেয়নি। বিষয়টি নিয়ে জেলা, উপজেলা প্রশাসন সহ সংসদ সদস্যের নিকট টাকা ফেরতের দাবিতে ধর্না দিয়েও কোন কাজ হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button