Uncategorizedঅনুসন্ধানঅভিযানসংগঠন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে রাউজানে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন ।

রতন বড়ুয়া, চট্টগ্রাম
বাংলাদেশ সরকারের”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান। কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো “বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়”। তারই ধারবাহিকতায় গত ১লা আগষ্ট শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সাংবাদিক সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি এর উদ্যোগে রাউজানের ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয় ।

এসময় সংক্ষিপ্ত আলোচনা জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুপ চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সংগঠনের কার্যকরী সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্বআবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ণ কমিটির সহ-সম্পাদক সিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া,শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া, কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুল প্রমুখ।
বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button