অনুসন্ধানঅপরাধঅব্যাবস্থাপনাঅভিযানদুর্নীতিপ্রতারনাহত্যাকান্ড

ব্রাহ্মণপাড়ায় স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় এজাহার দায়ের

এম এ মান্নান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বামীর বাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম মোসা. সেলিনা আক্তার (৩০)। তিনি উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া (উত্তরপাড়া, মাঞ্জু সরকার বাড়ি) নিবাসী মো. হোসেনের স্ত্রী এবং দক্ষিণ চান্দলা (চারিপাড়া, ফজলু মৌলভীর বাড়ি) এলাকার আবু জাহের ও জুলেখা বেগম দম্পতির মেয়ে।

​প্রায় ১০ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক মো. হোসেনের সাথে সেলিনা আক্তারের আনুষ্ঠানিক বিবাহ হয়। দম্পতির ঘরে আব্দুর রহমান (৬) নামের একটি কন্যাসন্তান/ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামীর বাড়ির লোকজন সেলিনা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অকথ্য ভাষায় গালমন্দ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সেলিনা আক্তার সব নির্যাতন মুখ বুজে সহ্য করে আসছিলেন।

​গত ৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বিবাদীদের সাথে সেলিনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আত্মহত্যার প্ররোচনা দেয়। পরবর্তীতে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে জমি থেকে কীটনাশক এনে পুনরায় নির্যাতন চালালে রাগে ও ক্ষোভে সেলিনা আক্তার স্বামীর ঘরে থাকা কীটনাশক পান করেন।
​তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নিহতের পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা (ওয়াশ) শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

​পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ৫ আগস্ট ২০২৬ তারিখে তাকে ঢাকার যাত্রাবাড়ীর স্পেশালাইজড মেডিকেল কেয়ার (এসএমসি) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরে নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে ব্রাহ্মণপাড়া থানায় আনা হলে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

​অভিযুক্তরা হলেন ১. মো. হোসেন (৪৫), পিতা-রেনু মিয়া
২. মো. রেনু মিয়া (৬০)
৩. মোসা. জাহেনারা বেগম (৫৫), স্বামী-মো. রেনু মিয়া
৪. মোসা. সাবিনা (২৫), স্বামী-মো. সৈকত
(সকলের ঠিকানা: বড়ধুশিয়া, উত্তরপাড়া, মাঞ্জু সরকার বাড়ি, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা)

​এই ঘটনায় নিহতের মা জুলেখা বেগম (৬৩) বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার চৌকস অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন ‘অপরাধ বিচিত্রা’-কে বলেন, “আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button