
অদ্য ১৬-০৮-২০২৬ খ্রি. তারিখ বেলা ১১.০০ ঘটিকায় ঢাকাস্থ নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে লাইটার জাহাজে “লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার” (এলভিএমএস) এর ব্যবহার বিষয়ক এক উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাজিব আহসান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সাঈদ আহমেদ, এমপি ও জনাব জাকারিয়া, সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং এবং খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের নেত্রীবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন। জনাব মো: কাজল আব্দুল্লাহ, সিইও, জাহাজী লিমিটেড, লাইটার জাহাজে সফটওয়্যারটির ব্যবহার বিষয়ে এক উপস্থাপনা পরিবেশন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো: শফিউল বারী।



