অনুসন্ধানঅভিযান

জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়

নূরনবী সোহেল প্রতিবেদকঃ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর নির্বাচনে বিজয়ী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহ জাহান বিজয়োত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন সোনালী ব্যাংক পিএলসির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব শওগত আলী খানের সঙ্গে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেবিএবির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের এমডি শওগত আলী খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে জেবিএবির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে ব্যাংকিং খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেবিএবির নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহ জাহান বলেন, সংগঠনের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশের ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে তারা নিরলসভাবে কাজ করবেন। ব্যাংকারদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে জেবিএবি কার্যকর ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তন, পেশাগত ঐক্য এবং সুশাসন প্রতিষ্ঠায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button