অনুসন্ধানঅভিযান

চুয়াডাঙ্গায় নজরুল বিষয়ক’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জেলা ডিসি সাহিত্য মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। পরে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, কবিতা, কাব্যগ্রন্থ ও উপন্যাসসহ তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের স্বপ্নদ্রষ্টা।’

জেলা প্রশাসক বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক সমাজ গড়তে অনুপ্রেরণা দেয়। তাঁর গান, কবিতা ও সাহিত্যকর্মের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নজরুলের আদর্শ ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু পুরস্কার অর্জনের জন্য নয়, নজরুলের সৃষ্টিকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবে। তাদের মধ্য থেকেই আগামী দিনের সংস্কৃতিমনা, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে।’

কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজ ও রাষ্ট্রজীবনে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হবে-এ প্রত্যাশাও ব্যক্ত করেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারেক-উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আয়োজকেরা জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button