আইন-শৃঙ্খলা

বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ ও সিএনজি ভাঙচুর, গ্রেপ্তার ১৫

দুলাল শিকদার: গত ২৭/০৯/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডস্থ মোরশেদ টাওয়ারের সামনে পাকা রাস্তায় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়িত ব্যক্তিরা জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর এবং পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে পুলিশের টহল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সংঘর্ষের ঘটনায় সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button