আইন-শৃঙ্খলা

খুলশীতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ৬ জন গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিমের নির্দেশনায় অপারেশন অফিসার এসআই (নিঃ) গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) এবং মো. শাহাবউদ্দিন (৪৫)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় খুলশী থানার মামলা নম্বর-৭, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৮/৯/১০/১১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button