চট্টগ্রাম

চট্টগ্রামে সম্পত্তি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী বিসিক শিল্প এলাকার ব্লক/এ, প্লট নং ২, ৩ ও ৪-সংক্রান্ত একটি আবেদনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন প্রান্তিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সেক্রেটারি মোহাম্মদ জাহেদুল ইসলাম।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দাখিল করা লিখিত আপত্তিতে তিনি বলেন, মোহাম্মদ মমিনুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর তফসিলভুক্ত সম্পত্তিতে অবস্থানরত দখলরত দেলোয়ার হোসেনসহ অন্যদের স্থানান্তর বা সরিয়ে দেওয়ার আবেদন করেছেন। আবেদনে মমিনুল ইসলাম ২২ এপ্রিল ২০২৪ তারিখের ৪৭৮৪ নম্বর কবলা দলিলের মাধ্যমে মাহফুজা খাতুন গংয়ের কাছ থেকে সম্পত্তিটি ক্রয়ের দাবি করেছেন।

লিখিত আপত্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদনকারী বি.এস. ৮০৫ দাগের জমিতে দেলোয়ার হোসেন ও রেখা আক্তার অবৈধভাবে অবস্থান করছেন বলে দাবি করেছেন। পাশাপাশি, তারা বি.এস. ৮২৪ দাগের জমির লীজগ্রহীতা হয়েও বি.এস. ৮০৫ দাগের জমিতে অবস্থান করছেন এবং তাদের কথিত লীজকৃত জমিতে স্থানান্তর করা না হলে স্থাপনা নির্মাণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে—এমন বক্তব্যও আবেদনে রয়েছে বলে আপত্তিপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিরোধিতা করে মোহাম্মদ জাহেদুল ইসলাম তাঁর লিখিত আপত্তিতে বলেন, আবেদনকারীর বক্তব্য ‘অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ এবং প্রকৃত ঘটনা ও নথিপত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি আবেদনকারীর অভিযোগগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

আপত্তিপত্রে আরও দাবি করা হয়, তফসিলভুক্ত সম্পত্তির কথিত বিক্রেতা মাহফুজা খাতুন, মামুনা খাতুন, জানে আলম, খোরশেদ আলম এবং মোহাম্মদ সাজ্জাদ আলমের ওই সম্পত্তিতে কোনো বৈধ স্বত্ব বা অধিকার নেই। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে আপত্তিকারী কর্তৃপক্ষের কাছে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

প্রান্তিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দাখিল করা এ আপত্তিপত্রে আবেদনকারীর দাবির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও নথিপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অপর পক্ষের বক্তব্য এবং জেলা প্রশাসনের সিদ্ধান্ত মতামত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।*

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button