পিজি হাসপাতাল-এর রক্ত পরীক্ষার নির্ধারিত ফি তালিকা

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)—যা মানুষের কাছে বহুল পরিচিত ‘সাবেক পিজি হাসপাতাল’ নামে—সেখানের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি (Department of Biochemistry & Molecular Biology) বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত রক্ত পরীক্ষার তালিকা এবং নামমাত্র সরকারি ফি নির্ধারিত রয়েছে। সঠিক সময়ে পরীক্ষা করানোর সুবিধার্থে এবং রোগীদের জ্ঞাতার্থে বিভাগটির বেশ কিছু হরমোন ও অন্যান্য পরীক্ষার নির্ধারিত ফি নিচে তুলে ধরা হলো:
অন্যান্য বিশেষায়িত পরীক্ষা ও মূল্য তালিকা
- Cortisol / Growth Hormone — ৫২০ টাকা
- PTH — ৮২০ টাকা
- ACTH — ৮৪০ টাকা
- Aldosterone — ১,২০০ টাকা
- Renin — ১,৭০০ টাকা
- Erythropoietin — ২,০০০ টাকা
- ACE — ৩,৪০০ টাকা
- Procalcitonin — ২,০০০ টাকা
- Calcitonin — ৮০০ টাকা
হাসপাতালের নিয়মানুযায়ী পরীক্ষা করানোর পূর্বে সংশ্লিষ্ট বিভাগ থেকে বর্তমান মূল্য তালিকা, রক্তের নমুনা জমা দেওয়ার নির্দিষ্ট সময় এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা ভালোভাবে জেনে নেওয়া উচিত। সাধারণ রোগীদের আর্থিক সাশ্রয়ে এ ধরনের সরকারি সেবামূলক তথ্যগুলো অত্যন্ত সহায়ক হতে পারে।



