ছাতকের কালারুকায় জমি নিয়ে সংঘর্ষের জের: স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিরোধের অবসান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয় পক্ষের সম্মতিতে আপস-মীমাংসা সম্পন্ন হয়েছে।
রোববার (২ নভেম্বর) কালারুকার মরহুম হোসেন মিয়ার বাড়িতে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক ও বর্তমান চেয়ারম্যান অদুদ আলমসহ এলাকার গণ্যমান্য মুরব্বিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কালারুকা ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের উদ্যোগে বিরোধের আপস-মীমাংসায় এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।



