অপরাধঢাকা বিভাগ

এস আর বি-৪-এর সদস্য শরিফুলের রমরমা মাদক বাণিজ্য’ ৭০ হাজার টাকায় হিরোইন ব্যবসায়ীকে মুক্তি

মাহবুব আলম মানিক (সাভার উপজেলা প্রতিনিধি): ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে খোকন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তারের পর ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে  দিয়েছেন এস আর বি-৪-এর উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও তাঁর সহযোগী  কনস্টেবল মেহেদী । একই অভিযানে উদ্ধার করা ১৩ গ্রাম হেরোইন জব্দের নামে আত্মসাত করেছেন তিনি অনুসন্ধানে যার সত্যতা উঠে এসেছে।

অনুসন্ধানে জানা যায় , প্রায় এক মাস আগে ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে বিখ্যাত হিরোইন ব্যবসায়ী খোকনকে আটক করেন এসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল মেহেদী হাসান। অভিযানে তাঁদের সঙ্গে জনি, জাহিদ ও রুবেল নামের তিনজন সোর্সও ছিলেন। এ সময় খোকনের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, খোকন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করলেও পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের কয়েকজন জানান, প্রায় এক মাস আগেও সিভিল পোশাকে অভিযান চালিয়ে খোকনকে আটক করা হয় এবং পরে ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে তাঁরা জানতে পেরেছেন।

অভিযোগ রয়েছে, ওই অর্থ লেনদেনে পল্লীবিদ্যুৎ এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসীর অনুসারীরা মধ্যস্থতা করেন।

অভিযানে অংশ নেওয়া এক সোর্সও নাম-পরিচয় গোপন রাখার শর্তে ঘটনার বর্ণনা দিয়েছেন। তাঁর ভাষ্য, সেদিন তাঁরা খোকনকে হেরোইনসহ আটক করেন। তিনি বলেন, খোকনকে ধরার পর শরিফুল স্যার আমাদের সাইডে রেখে তাঁর লোকজনের সঙ্গে কথা বলেন। পরে খোকনকে ছেড়ে দেওয়া হয়। এরপর জানতে পারি, সেখান থেকে ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে।

ওই সোর্সের দাবি, অভিযানের সময় খোকনের কাছ থেকে ১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছিল। তবে সেই উদ্ধার করা হিরোইন জব্দের নামে  সাথে করে নিয়ে যান শরিফুল স্যার।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া  এস আর বি-৪-এর সদস্য এসআই শরিফুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলেন অপরাধ বিচিত্রার প্রতিবেদক। ঘটনার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরবর্তী পর্যায়ে তিনি অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন  প্রতিবেদকের কাছে। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, টাকার পরিমাণ ৭০ হাজার নয়, এর চেয়ে কম ছিল। একই সঙ্গে তিনি উদ্ধার করা হেরোইনের পরিমাণ ১৩ কিংবা ১৫  গ্রাম নয়, চার গ্রাম ছিল বলে জানান। উক্ত স্বীকারোক্তির গোপন ভিডিও সংরক্ষিত রয়েছে প্রতিবেদকের নিকট।

তথ্য সূত্রে আরও জানা যায়,এসআই শরিফুল ইসলামের বিরুদ্ধে সিভিল পোশাকে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেন এবং তাঁদের কাছ থেকে মাসিক উৎকোচ নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২ মাসে এস আই শরিফুল ইসলামের  আমল নামায় রয়েছে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার সত্যতা। আর এসব প্রতিটি ঘটনার সাথে জড়িত আছেন এস আর বি ৪ এর কনেস্টবল মেহেদী হাসান।

 কনেস্টবল মেহেদী হাসানের  সাথে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে টাকার বিনিময়ে হিরোইন ব্যবসায়ীকে ছেড়ে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, খোকন কে গ্রেফতার করা হয়েছিল তবে ১৩ গ্রাম হিরোইন ছিলো না চার পুরিয়া হিরোইন পেয়েছি। এরপর তার পরিবারের লোকজন বললো সে আর কোনদিন ব্যবসা করবেনা তাই তাকে আমরা ছেড়ে দিয়েছি পরে ৪-৫ হাজার টাকা আমাদের চা নাস্তা খাওয়ার জন্য দিয়েছিলো। আর অন্যান্য অভিযানে তেমন কিছু হয়নি।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা মাদক যথাযথভাবে জব্দ করা এবং আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। অভিযানের পর অর্থের বিনিময়ে কোনো আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া কিংবা জব্দ করা মাদক আত্মসাত করা হলে এটা গুরুতর অপরাধ।

এবিষয়ে এস আর বি -৪-এর কমান্ডারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তার কোন প্রতি উত্তর   পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button