সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ

অপরাধ বিচিত্রা ডেক্সঃ
ঢাকা বাঁচাও আহ্বায়ক মোঃ তানভীর আজাদ ৯ নভেম্বর সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় বলেন, প্রিয় গণমাধ্যমের ভাই ও বোনেরা আপনাদের কাছে এই শহরের প্রাণপ্রিয় সংগঠন ঢাকা বাঁচাও এর আহবায়ক হিসেবে ঢাকা বাঁচাও থেকে বহিস্কৃত সোহানী শিফার আজকের মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনার জেনে অবাক হবেন ঢাকা বাঁচাও সংগঠন থেকে বহিষ্কৃত শিফা কিছুক্ষণ আগেই তার ফেসবুক লাইভে গণমাধ্যম কর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন, গতকাল ৮/১১/২০২৬ শাহবাগ থানায় চাঁদাবাজ সোহানী শিফার বিরুদ্ধে আমি যে অভিযোগ করে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছি। সকল গণমাধ্যমের কর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি বলেছেন ছোট ছোট গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকার তার কাছে গুরুত্বপূর্ণ নয়। গণমাধ্যম কখনো ছোট হতে পারে না। গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে তার এই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনাবা সোহানী শিফা একজন নব্য চাদাবাজ নব্য পরিমনি হিসেবে আবির্ভূত হয়েছেন। আমার এই বক্তব্য দিয়ে সম্পূর্ণ সঠিক। তা আজকে তার ফেসবুক পেজ থেকে দেওয়া বক্তব্যে প্রমাণিত হয়েছে। গণমাধ্যম কর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করে তার এই বক্তব্যের আমরা ঢাকা বাঁচাও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।



