চট্টগ্রাম বিভাগ

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৮ মেয়াদে সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা ও তৃণমূল সাংবাদিকতার উন্নয়নে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে ৮ নভেম্বর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

সংগঠন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এ আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ কমিটি গঠনের অন্যতম লক্ষ্য।

অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান হয়েছেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম শহীদুল ইসলাম, খোসরুল আরুন নোমানী, আবু হামজা বাঁধন, মো. মিজানুর রহমান ও গোলাম রাব্বানী।

কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক মীর দিনার হোসেন। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা গালিব উজ্জ্বল, মুহাম্মদ জুবায়ের, শিহাব উদ্দিন রুবেল ও এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আজিজা নাজনীন, দপ্তর সম্পাদক হিসেবে মো. ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে উজ্জল হোসেন প্রধান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শাকিল হাসান দায়িত্ব পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ শাহানুর রহমান বেলাল (সিলেট বিভাগ), মো. সবুজ মিয়া (রংপুর বিভাগ) এবং ইনামুল হক ছোটন (ময়মনসিংহ বিভাগ)।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. তৌহিদ সরোয়ার, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম খান, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার পপি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জয়নুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. নাসিম রেজা, মো. রুহুল আমিন, রতন দে, কাকন সরকার, মো. আকিবুজ্জামিন, মো. শফিকুল ইসলাম স্বাধীন, রুস্তম আলী শায়ের ও আবুল কালাম আজাদ সাইদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি সংগঠনের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি। অতি শিগগিরই রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

নবগঠিত কমিটির সদস্যদের প্রতি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন এবং অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি দেশের সাংবাদিক সমাজের একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।

কমিটির অনুমোদনক্রমে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনের মহাসচিব মীর দিনার হোসেন এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button