ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): ৯নভেম্বর২৬ সোমবার ঝালকাঠি সদর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. রানা হাওলাদার (৪০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর থানাধীন পৌরসভার বাসন্ডা ডিগ্রি কলেজের পেছনে প্রবাসী মিলনের বাড়ির সামনে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মো. রানা হাওলাদারকে তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রানা হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. দুলাল হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।



