নলছিটিতে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জেলা বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নলছিটি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও আগ্রহী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ৫ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মূল দায়িত্ব হলো নলছিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য আগ্রহী দলীয় প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা। যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন তারা।
দলীয় মনোনয়ন প্রত্যাশী সকল আগ্রহী প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে নবগঠিত এই কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্যাদি ও কাগজপত্র কমিটির কাছে যথাযথভাবে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
গঠিত এই ৫ সদস্যের কমিটিতে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের রাখা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: মো. মজিবর রহমান সদস্য,জেলা বিএনপি, ঝালকাঠি।
সদস্য সচিব: মো. সেলিম গাজী সাধারণ সম্পাদক, নলছিটি উপজেলা বিএনপি।
সদস্য: মো. আনিসুর রহমান হেলাল । সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
সদস্য মো. কাজী জাহাঙ্গীর হোসেন সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
সদস্য: মো. মাসুম শরিফ সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, সঠিক ও জনপ্রিয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।



