আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আনসার নামের এক যুবক আটক, ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড

এম জসিম উদ্দিন ( চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় হুমায়ুন কবির আনসার নামের এক যুবককে আটক করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের টিম।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো: আবু জাফর মজুমদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অদ্য ১৭/১১/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার আনোয়ারা উপজেলার বরুমচড়া সওদাগর দিঘী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ধৃত হুমায়ুন কবির আনসার (২৬) পিতা মৃত শামসুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাঁকে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে



