অপরাধদুর্নীতি

স্বাক্ষর জালিয়াতির ঘটনায় ক্ষমা চেয়েও বহাল তবিয়তে সাভারের ফুড কর্মকর্তা মোজাম্মেল হক

মাহবুব আলম মানিক (সাভার উপজেলা প্রতিনিধি): সম্প্রতি ঢাকার সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোজাম্মেল হক দুর্গাপূজার মণ্ডপের সরকারি বরাদ্দের চাল উত্তোলনে মন্দির কমিটির সভাপতিদের স্বাক্ষর জালিয়াতির পর সংবাদ প্রকাশ না করে ধামাচাপা দিতে এবং ভুল হয়েছে বলে ক্ষমা চাওয়া পর ঘটনার বিষয়টি সামনে এলেও এখনো স্বপদে বহাল রয়েছেন তিনি। এতে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, সরকারি বরাদ্দের চাল বিতরণে এমন গুরুতর অনিয়মের সত্যতা থাকার পরও কেন দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি?

অভিযোগ রয়েছে, আশুলিয়ার দুর্গাপূজা মণ্ডপের জন্য বরাদ্দ করা সরকারি চাল উত্তোলনের ক্ষেত্রে কয়েকটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন মন্দির কমিটির সভাপতি আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন বাইপাইলের বসুন্ধরা গুরুদয়াল দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং শিমুলিয়ার নৈহাটি সরকারবাড়ি দুর্গামন্দিরের সভাপতি বাবুল অধিকারী।

এদিকে, অভিযোগের পরও মোজাম্মেল হক স্বপদে বহাল থাকায় প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি ব্যপক আলোচনায় এসেছে। প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও,
কিভাবে এতো অনিয়ম দুর্নীতির সত্যতা থেকেও একাধিক সংবাদ প্রকাশের পরেও মোজাম্মেল হক বহাল তবিয়তে থাকতে পারেন? তবে কি এই স্বাক্ষর জালিয়াতি ও সরকারি বরাদ্দের চাল আত্মসাৎ এর পিছনে বড় কর্মকর্তাদের হাত রয়েছে ? না কি অদৃশ্য কোন কারণ রয়েছে?

এ ঘটনায় সাভার উপজেলা প্রশাসন (ইউএনও)
সাইফুল ইসলামের সাথে কথা বলতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।

এবিষয়ে সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button