দেশ

পঞ্চগড় ডিসি অফিসে বোমা সাদৃশ্য বস্তু, অফিস প্রাঙ্গণে আতঙ্ক

মো: এনামুল হক (পঞ্চগড় জেলা প্রতিনিধি): ​পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের (ডিসি অফিস) সামনে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য একটি বস্তুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অফিস প্রাঙ্গনে।

বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের হেল্পডেক্স সামনের বারান্দায় সাদৃশ্য বোমা বস্তুটি দেখা যায়।

এ সময় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে  বোমা সাদৃশ্য বস্তুটি ঘিরে রেখেছে এটি নিষ্ক্রিয় করতে বোমা ডিসপোজাল ইউনিটের সাথে যোগাযোগ করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত পরিচয় কেউ প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি সেখানে রেখে যান। সকাল ৯টার দিকে কার্যালয়ের সামনের হেল্প ডেস্কের পাশে একটি চেয়ারের ওপর লাল টেপে প্যাঁচানো অবস্থায় বস্তুটি দেখতে পান জেলা প্রশাসনের কর্মচারীরা। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে কার্যালয়ের কর্মচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন তিনি  জানান, সকালে অফিসের স্টাফরা লাল টেপে মোড়ানো ছোট্ট একটি বস্তু দেখতে পান, যা আপাতদৃষ্টিতে টিফিন বাটির আকারের। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে জানানো হয়েছে।

​তিনি আরও বলেন, “বোমা ডিসপোজাল ইউনিটের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানাবেন। আপাতত বস্তুটি নিরাপদে বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button