আইন-শৃঙ্খলা

গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি সেন্টু ভূইয়া গ্রেপ্তার

এস এম নজরুল ইসলাম (গৌরনদী, বরিশাল প্রতিনিধি): বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার এজাহারভুক্ত আসামি সেন্টু ভূইয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেন্টু ভূইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূইয়ার ছেলে। বরিশাল এসআরবি-৮-এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতিরঝিল থানা এলাকায় তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল এসআরবি-৮-এর সহযোগিতায় অভিযান চালিয়ে সেন্টু ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে বরিশাল অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর দক্ষিণ পালরদী এলাকায় জমি লিখে দেওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন প্রতিবেশী সেন্টু ভূইয়া। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত ৯ নভেম্বর রাতে গৌরনদী থানায় সেন্টু ভূইয়াকে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button