রাজধানী

ধামরাইয়ে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক: ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল ২টার দিকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে শ্রীদাম সূত্রধর ও আনন্দ সূত্রধরের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন আনন্দের বোন প্রিয়াংকা সূত্রধর। পরে শ্রীদাম সূত্রধরের ভাড়াটে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে আনন্দ সূত্রধর (২৬) দুটি গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আহত আনন্দ সূত্রধরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। তিনি নরসিংহপুর গ্রামের মৃত বিষ্ণু সূত্রধরের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button