রাজধানী

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানীর ব্যস্ততম এলাকা আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মেট্রোস্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে মোটরসাইকেলে করে আসা এক দুর্বৃত্ত অত্যন্ত দ্রুতগতিতে জর্দার কৌটায় তৈরি ককটেলটি ছুড়ে মারে। বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটিয়ে ওই দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত জর্দার কৌটার অংশবিশেষ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণে কেউ হতাহত হননি এবং মেট্রোরেল চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button