খাগড়াছড়িতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান

নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি পার্বত্য জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ জানুয়ারি ২০২৬ তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনের মাধ্যমে সৃষ্ট প্রকৃত শূন্য পদের বিপরীতে পদোন্নতি পাওয়া সদস্যদের এ আনুষ্ঠানিক মর্যাদা প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মিজানুর রহমান পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল)কামরুল ইসলাম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের আহ্বান জানান। সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা হলেন
মোঃ আল আমিন খান এবং মোঃ আব্দুস সাত্তার এসআই পদে, শাহাদাৎ হোসেন, জাফর আহম্মদ, মোঃ রহম আলী এবং রওশনারা খাতুন এএসআই পদে, আর মোঃ তৌহিদুল ইসলাম পাটোয়ারী ও মোঃ শামীম ভূঁইয়া নায়েক পদে পদোন্নতি লাভ করেন।
পদোন্নতির এই স্বীকৃতি পুলিশের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতাকে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।



