স্বাস্থ্য

পল্লী মঙ্গল কর্মসূচি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান তারাবো পৌরসভা ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান

পল্লী মঙ্গল কর্মসূচি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষা ,স্বাস্থ্য ও ঋণদান কর্মসূচি। এই প্রতিষ্ঠান পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায়  ও ধারাবাহিকভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারাবো পৌরসভার বরাব এলাকায় এদের যে ব্রাঞ্চ রয়েছে এরা সাধারণ মানুষের মধ্যে প্রতি তিন মাস অন্তর বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করে থাকে ।এবারের কর্মসূচির মধ্যে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ,চর্মরোগ বিশেষজ্ঞ ও গাইনি রোগ বিশেষজ্ঞ ।

এরা বিনামূল্যে রোগীর প্রেসক্রিপশন দিয়ে থাকেন। তাদের সকল ধরনের মেডিসিন ও চশমা প্রদান করে থাকেন। আজকের প্রোগ্রামে বিনামূল্যে   ৩০ টি ডায়াবেটিস মেশিন ও  প্রেশার মাপার পাঁচটি বিপি মেশিন রোগীদের মধ্যে  বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ২০১৯ ই়ং থেকে চালু করে আসছে। ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কফিলুর রহমান বলেন এটা একটি  অলাভজনক  প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মানুষের সেবা কল্যাণের উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতে এইরকম কার্যক্রম চলমান থাকবে। চক্ষু চিকিৎসক বলেন আমরা সারা বছর বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে এই সেবা দিয়ে থাকি ।রোগীদের মধ্যে আফিয়া বেগম নামে এক মহিলা বলেন এরা যে কার্যক্রম হাতে নিয়েছে এটা আমাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে ।আমরা তাদের সেবা দানে খুব সন্তুষ্ট আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button