অন্যান্যইসলাম ধর্মকুমিল্লাদেশবাংলাদেশশিক্ষা

নুরে মদিনা হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এ মান্নান :​আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে লাড়ুচো পূর্ব পাড়া নুরে মদিনা হিফজুল কুরআন মডেল মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীর হিফজ সবক (কুরআন মুখস্থকরণের আনুষ্ঠানিক সূচনা) প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১১ এপ্রিল ২৬ইং রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকা হইতে কুমিল্লা জেলার ব্রাক্ষন পাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের লাড়ুচো পূর্ব পাড়া জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডশন কতৃক পরিচালিত নুরে মদিনা হিফজুল কুরআন মডেল মাদ্রসা ২০২৩ সালে মরহুম আবু জাহের প্রতিষ্ঠা করেন .প্রতিষ্ঠার পর হইতে সাংবাদিক এম এ মান্নান পরিচালনা করে আসছেন বর্তমানে মাদ্রসায় ৩০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহন করে আসছে . হিফজ পাঠ দান করে আসছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান সোহেল.

​অনুষ্ঠানের মূল মুহূর্ত সমূহ লাড়ুচো পূর্ব পাড়া জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবদুল আলীম,পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোমলমতি ৬ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে তাদের হিফজ পাঠের শুভ সূচনা করা পীরজাদা হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক তারেক ।
​যে ৬ জন শিক্ষার্থী হিফজ সবক গ্রহণ করেছে:
১. মোঃ ইয়ামিন ,২. মো: আবু বক্কর ,৩. মোঃ শরিফ উদ্দিন,৪. মোঃ মোস্তফা ,৫. মোঃ তাওহীদ, ৬. মো : রহমত আলী.

সভাপতির ​বক্তব্যে আবদু আলীম বলেন আমার ভাতিজা সাংবাদিক এম এ মান্নান অনেক কষ্ঠ করে এই মাদ্রসা প্রতিষ্ঠা করেছে কারন মাদ্রাসা পরিচালনা করতে এই পর্যন্ত আমরা কেউ তাকে কোন সহযোগিতা করতে পারিনি আমরা তার মূখে শুনেছি তার স্যার আলহাজ্ব এস এম মোরশেদ তাহাকে সহযোগীতা করেন. আমার বিস্বাস এই মাদ্রসা এম এ মান্নানের মাধ্যমে অনেক দুর এগিয়ে যাবে.আসুন আমরা সকলে মিলে এই মাদ্রসাকে সহযোগীতা সহ ও দোয়া করি ।


​অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান হাফেজ ও শিক্ষকরা বলেন, কুরআন হিফজ করা আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করেন এবং সুন্দরভাবে কুরআন হিফজ সম্পন্ন করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠান শেষে একটি বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বিশেষ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম আবু জাহের সাহেবের রুহের মাগফিরাত সহ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এস এম মোরশেদ সাহের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।


​অভিভাবকদের প্রতিক্রিয়া হিফজ সবক গ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা তাদের সন্তানদের একজন দেশপ্রেমিক ও আদর্শ হাফেজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button