কিশোরগঞ্জের সুফিয়া-মান্নান মাদ্রাসায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের কোরআন বিতরণ
অপরাধ বিচিত্রা ডেস্ক: কিশোরগঞ্জ সদর কামলিয়ারচর গ্রামের, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও ইয়াতিম খানায় “জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন” কর্তৃক ২০ জন ছাত্রকে কোরআন শরীর বিতরণ করেন।
প্রতিষ্ঠানের পরিচালক মাও. মো: হুমায়ুন কবির মিল্লাতের উপস্থিতিতে, ইয়াতীম অসহায়ের ছাত্রদেরকে কোরআন শরীফ বিতরণ করা হয়। মো: সজীব, মো: প্লাবন, মো: মাজহারুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মো: রাফিয়া, মো: আব্দুল্লাহ, মো: শুয়াইব হাসান, মো: রাফি, মো: শাহাদাত-১, মো: জিহাদ, মো: হাব্বি, মো: শাহাদাত-২ প্রমুখ। শিক্ষার্থীরা কোরআন হাতে পেয়ে, ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নেতা এস এম মোরশেদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অত্র ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ২০০৯ সাল থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবসেবার কাজ করে আসছেন। যাকাত ফিতরা সংগ্রহ করে তহবি গঠন করে বিশ্বস্ততার সাথে তা বন্টন করা, হত দরিদ্রদের মাঝে খাবার পানি বিতরণ করা। নিত্য প্রয়োজনীয় পণ্য ও অন্যান্য দৈনন্দিন কাজে সামগ্রী ভেজাল পণ্য উপাদান, বাজারজাতকরণ। লাগামহীন পরিবহন পরিচালনার বিরুদ্ধে প্রতিরোধ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে হয়রানি করা ব্যক্তির বিরুদ্ধে এবং ভুক্তভোগীদের পাশে থেকে আইনি সহায়তা দেওয়া।
পাশাপাশি খাদ্যে ভেজাল প্রতারণা আইন লঙ্ঘনকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রতিরোধ গড়ে তোলা। ধূমপান, মাদকদ্রব্য বর্জন করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা, আঞ্চলিকভাবে শিশুদেরকে দ্বীনি ও প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য স্কুল মাদ্রাসা গড়ে তোলা। অশিক্ষিত- শিক্ষিত, মানব গোষ্ঠীকে উন্নত পদ্ধতিতে কার্যক্রম গ্রহণ করে কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীদের শিক্ষা প্রসারিত করার জন্য ক্লাসের বিনামূল্যে কিতাব-বই পুস্তাক, কোরআন শরিফ ও অন্যান্য সামগ্রী বিতরণ করে সু-শিক্ষায় উৎসাহিত করা। ধর্মীয় মারকাজ, মাদ্রাসা, মসজিদে অনুদান সহ বাৎসরিক মাহফিল ও ইসলামিক বাৎসরিক মাহফিল এবং বিশ্ব ইজতেমা- তাবলীগ জামায়েতে আগত মুসল্লিদেরকে শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত তিন বেলা গরম ভাত, চা-পান, জীবাণুমুক্ত পানি, প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধী সেবা করে আসছেন এই সংগঠনটি।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, বাংলাদেশ ও বিশ্বের যে কোন দেশে ভেজাল বিরোধী সভা সেমিনার কর্মশালা মূলক নিরপেক্ষ তথ্য আদান প্রদান করিতে পারিবে। এ আর্থিক মানবতার সেবামূলক কাজে আপনিও বিভাগ/জেলা/মহানগর/থানা ও ইউনিয়ন পর্যায়, কমিটি গঠন করে কার্যালয় খুলে মহৎ কাজে তাইলে আপনিও সংযুক্ত হতে পারবেন। উক্ত সংগঠনের বর্তমান চেয়ারম্যান এস এম মোরশেদ। সংগঠনের লক্ষ উদ্দেশ এবং বিস্তারিত জানতে ঢাকা কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করুন: ৭৮ মতিঝিল, ঢাকা-১০০০, ওয়েবসাইট: jvpfbd.com, ইমেইল: info@jvpfbd.org মোবা: যোগাযোগ/বিকাশ (০১৯১১৩৮৫৯৭০)



