শিক্ষা

এইচএসসি পরীক্ষায় সোনাইমুড়ীতে প্রথম ও নোয়াখালী জেলায় দ্বিতীয় স্থানে ‘আতাউর রহমান ভূঁইয়া কলেজ’

ইয়াকুব নবী ইমন (নোয়াখালী প্রতিনিধি): ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ‘আতাউর রহমান ভূঁইয়া কলেজ’ সোনাইমুড়ী উপজেলায় প্রথম ও নোয়াখালী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ‘আতাউর রহমান ভূঁইয়া কলেজ’ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ২৯ জন। পাসের হার ৭৬.৩২%, যা উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় সর্বোচ্চ পাসের হার। ভয়াবহ ফলাফল বিপর্যয়ের মধ্যেও কলেজটি শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন জানান, এই গৌরবময় অর্জন আমাদের সকলের জন্য আনন্দের ও গর্বের। তথ্যপ্রযুক্তি-নির্ভর সময়োপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই সাফল্য আরও বৃহত্তর অর্জনের পথ সুগম করবে বলে আমরা মনে করি।

আতাউর রহমান ভূঁইয়া কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, অসাধারণ এই অর্জন সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button