অভিযানআইন-শৃঙ্খলা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ অনলাইন জুয়ারি গ্রেফতার

এম এ মান্নান: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মে ২০২৬ তারিখ রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ এলাকায় রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তিনি গোপন সংবাদে জানতে পারেন যে, ৪নং শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের নায়েব আলী সর্দার বাড়ির জনৈক মোঃ হারিজের বসত ঘরে মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা হচ্ছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়।১. মোঃ হারিজ (৪১), পিতা- মৃত নায়েব আলী, গ্রাম- দেউষ। ২. মোঃ মেহেদী হাসান ওরফে নিরব (৩২), পিতা- মজিবুর রহমান ভূঁঞা, গ্রাম- শিদলাই।
৩. মোঃ মহিউদ্দিন সরকার ওরফে পিয়াস (৩২), পিতা- মৃত মনিরুল ইসলাম, গ্রাম- শিদলাই।

​গ্রেফতারকৃতরা সকলেই ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে নিষিদ্ধ জুয়ার আসর পরিচালনা করে আসছিল।
​এই বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button