প্রাথমিক বিদ্যালয়ের জয়যাত্রা খুদে ফুটবলারদের ইউএনও’র বিশেষ সংবর্ধনা ও অর্থ সহায়তা

এম এ মান্নান, সিনিয়র রিপোটার: ফুটবলকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করতে এবং ক্ষুদে খেলোয়াড়দের মনোবল বাড়াতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জেলা পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে অংশ নিতে যাওয়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক গ্রুপ) টিমকে তিনি ফুলেল শুভেচ্ছা ও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
ফাইনালের মঞ্চে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধি উল্লেখ্য করেন যে আজ বিকেল ৩টায় জেলা পর্যায়ের সেই বহু প্রতীক্ষিত হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে একের পর এক জয় ছিনিয়ে আনা দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ জেলার শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে মাঠে নামছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে ইউএনও কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খুদে ফুটবলারদের হাতে শুভেচ্ছা স্মারক ও যাতায়াতসহ আনুষঙ্গিক খরচের জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া অনুরাগী ও সুধীজন
ইউএনও’র অনুপ্রেরণা খেলোয়াড়দের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন তোমাদের এই জয়যাত্রা পুরো উপজেলার জন্য গর্বের।
খেলাধুলা তোমাদের যেমন সুশৃঙ্খল করবে, তেমনি বিজয়ী হয়ে তোমরা আমাদের মুখ উজ্জ্বল করবে। তোমাদের অদম্য স্পৃহা দেখে আমরা মুগ্ধ।এলাকায় উৎসবের আমেজ দলের এই অভাবনীয় সাফল্যে পুরো ব্রাহ্মণপাড়া উপজেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকার সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, প্রশাসনের এই সরাসরি পৃষ্ঠপোষকতা ক্ষুদে খেলোয়াড়দের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জেলা পর্যায়ের ফাইনালে জয়ের মুকুট মাথায় নিয়ে ফিরবে দুলালপুরের অদম্য এই ফুটবলাররা—এমনটাই প্রত্যাশা সবার।



