বায়েজিদ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন-কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার মামলা নং-৫৭(৩)১৭, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকায় অবস্থান করছেন।
এরই প্রেক্ষিতে গত ১৪ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৭ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল চাঁন্দগাও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেন (২৮) ভোলা জেলার লালমোহন থানাধীন খাইগোবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সালাউদ্দিন ওরফে সালামত ক্বারি।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা পুলিশ-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



