চট্টগ্রাম বিভাগ

বদ্দারহাটে পুলিশের সফল অভিযান: গণধর্ষণ মামলার আসামি জুবায়ের গ্রেপ্তার

সাতকানিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ মাসুদ আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গণধর্ষণ ও যৌন পীড়নের মামলার এজাহারনামীয় ৫নং আসামীকে গ্রেফতার করেছে।

আজ ১৭ মে, ২০২৬ তারিখ চট্টগ্রাম মহানগরীর বদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জুবায়ের (২০)-কে গ্রেফতার করা হয়। সে সাতকানিয়া থানার সন্দিপ্যা পাড়া (৩নং ওয়ার্ড, ১৫নং ছদাহা ইউপি) এলাকার মোঃ জয়নাল ও মোছাঃ আনোয়ারা বেগমের পুত্র।

উল্লেখ্য যে, গত ১৪ মে, ২০২৬ তারিখে ভুক্তভোগীর দায়ের করা সাতকানিয়া থানার মামলা নং- ১০/২০২৬ (ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/১০) অনুযায়ী আসামী জুবায়ের এজাহারনামীয় আসামী ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের এই সফল অভিযানে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button