জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) একটি প্রতিনিধি দল। আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে দেশের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিআরপি কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানের বর্তমান সেবা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং বিশেষায়িত পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

সাক্ষাৎকারে সিআরপি-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিআরপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বৈঠকে পক্ষাঘাতগ্রস্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সিআরপির ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে এই সেবা কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button