দেশ

দুর্নীতির দুর্নাম ঘুচিয়ে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ

মাহবুব আলম মানিক: অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন ইউপি সচিব আবুল কালাম আজাদ।

এক সময় নানা অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে সমালোচিত ছিল ধামসোনা ইউনিয়ন পরিষদ। সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তির শিকার হতেন নিয়মিত। তবে সময়ের ব্যবধানে সেই চিত্র বদলাতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বর্তমানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন ইউপি প্রশাসনিক এই কর্মকর্তা। স্থানীয়দের দাবি, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা এখন আগের তুলনায় দ্রুত ও নির্বিঘ্নে পাওয়া যাচ্ছে।

ইউনিয়ন পরিষদে সেবাগ্রহীতাদের অযথা হয়রানি কমাতে এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। অফিস চলাকালীন সময় নিয়মিত উপস্থিত থেকে জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনছেন সচিব আবুল কালাম আজাদ। ফলে সাধারণ মানুষের মাঝেও বাড়ছে আস্থা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগে একটি সাধারণ সনদ তুলতেও দিনের পর দিন ঘুরতে হতো। এখন তুলনামূলক কম সময়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন হচ্ছে। তারা ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

এ বিষয়ে ইউপি সচিব আবুল কালাম আজাদ বলেন, “জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

স্থানীয়দের প্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতার এই ধারা অব্যাহত থাকলে ধামসোনা ইউনিয়ন পরিষদ জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button