ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জের উন্নয়নে চীনা প্রতিনিধিদলের আগ্রহ, আলোচনায় নবীগঞ্জ সেতু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প

মোঃ রাকিব হোসাইন হৃদয়: নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছে।

সভায় নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু নির্মাণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে এ সেতু বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি নির্মিত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, আধুনিক পানি পরিশোধন ব্যবস্থা স্থাপন এবং টেকসই নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে প্রতিনিধিদল প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর স্থান পরিদর্শন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন এবং আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button