আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চট্টগ্রাম।

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-আনোয়ারা সড়কের ক্রসিং এলাকায় ফুলকলি নামীয় দোকানের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ইঞ্জিন কভারের ওপর বসা এক যাত্রীর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আহসান হাবিব ওরফে হাসান (৫৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আহসান হাবিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে ডিএনসি চট্টগ্রামের অভিযানে তিনি আটক হয়েছিলেন। এরপরও তিনি পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং সক্রিয়ভাবে ইয়াবা পাচার ও সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button