দেশ

মাদরাসায় অজু করার সময় বজ্রপাতে তিন ছাত্রের মৃত্যু

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া এলাকার মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানা-এ এক হৃদয়বিদারক দুর্ঘটনায় বজ্রপাতে তিনজন ছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার শিক্ষার্থীরা বৃষ্টির সময় অজু করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন ছাত্র গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় মাদরাসা প্রাঙ্গণ ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান ও বৈদ্যুতিক সংযোগের আশেপাশে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাআলা মরহুম শিক্ষার্থীদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাদের পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button