সহস্রাইল বাজারে ঝুঁকিপূর্ণ সড়কের গর্ত ভরাট, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ

মহাব্বত মুন্সী: বোয়ালমারী উপজেলা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সহস্রাইল বাজার চৌরাস্তা সংলগ্ন জনবহুল সড়কের একটি বড় গর্তের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা দেখা দিত এবং অনেকেই দুর্ঘটনার শিকার হতেন।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সহস্রাইল বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের ম্যানেজার ও আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক,জনাব মনিরুজ্জামানের আন্তরিক সহযোগিতায় সড়কের ঝুঁকিপূর্ণ গর্তটি ভরাট করা হয়। একই সঙ্গে সহস্রাইল বাজারের বিভিন্ন স্থানে থাকা ছোট-বড় খানা-খন্দও ইটের আদলা (খোয়া) দিয়ে ভরাট করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হওয়ায় এখন চলাচল অনেকটাই নিরাপদ হবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের আশা, ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নিলে বাজারে যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।এসময় বাজার বনিক সমিতির সভাপতি ,সধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও কোষাধক্ষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



