দেশমানববন্ধন

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিভিন্ন অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ভবনে নিয়মিত অফিস না করে নিজ বাড়ি থেকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছেন। এতে সাধারণ জনগণ প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে তারা দাবি করেন।

এছাড়া জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা দিতে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বক্তারা আরও অভিযোগ করেন, চেয়ারম্যান মাদক গ্রহণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের পক্ষে মানববন্ধনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা রইসুল ইসলাম পলাশ, বিএনপি নেতা মুকুল মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (কালা মিয়া)সহ স্থানীয় সাধারণ জনগণ।

বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button