চট্টগ্রামপ্রশাসন

১০ দিন পর উদ্ধার হারানো আইপ্যাড, পুলিশের যৌথ অভিযানে মালিকের হাতে ফেরত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রামের এক ব্যবসায়ী মো. ইলিয়াছ হারিয়ে যাওয়া তার আইপ্যাড ১০ দিন পর পুলিশের যৌথ অভিযানে ফিরে পেয়েছেন।

জানা যায়, প্রায় ১০ দিন আগে পাঁচলাইশ এলাকায় একটি মেট্রো সিএনজিতে অসাবধানতাবশত আইপ্যাডটি রেখে নেমে যান তিনি। পরে বিষয়টি পাঁচলাইশ মডেল থানায় জানালে পাঁচলাইশ মডেল থানা ও চন্দনাইশ থানা যৌথভাবে আইপ্যাড উদ্ধারে অনুসন্ধান শুরু করে।

তদন্তের একপর্যায়ে চন্দনাইশ থানার এসআই রুপকের নেতৃত্বে পরিচালিত অভিযানে চন্দনাইশ উপজেলার রৌশনহাটের পশ্চিম এলাহাবাদ এলাকা থেকে হারিয়ে যাওয়া আইপ্যাডটি উদ্ধার করা হয়। পরে সেটি প্রকৃত মালিক মো. ইলিয়াছের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আইপ্যাড ফিরে পেয়ে মো. ইলিয়াছ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসআই রুপকের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি স্থানীয়ভাবে সহযোগিতা করার জন্য চন্দনাইশের মো. মোজাম্মেল হক সুজনকেও ধন্যবাদ জানান।

মো. ইলিয়াছ বলেন, হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button