মাধবপুরে নদী,খাল থেকে মেশিনে অবৈধ বালু উত্তোলন পাড় ভেঙ্গে বিলীন হয়ে গেছে ৫ পরিবারের বসতঘর!

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ছড়া, নদী, খাল থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু তুলা হচ্ছে।
অপরিকল্পিত বালু তুলার ফলে মানুষের বসতঘর খালের পাড় ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে। বাস্তুহারা হয়ে গেছে মনতলা-তেমুনিয়া পাগলা খাল পাড়ের ৫টি পরিবার।
সরজমিনে গিয়ে দেখা যায়, গতকাল মঙ্গলবার রাত থেকে টানা দুই দিনের ভারি বৃষ্টিতে খালের পানিতে প্রবল স্রোতে উৎপত্তি হয়। এতে খালের পাড়ের ভয়াবহ ভাঙনের শুরু হয়। খালের পাড়ে বসবাস করা মোস্তাকিম, সুলেমান, কাজল ও হোসনা বেগমের বসত ঘর স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক গৃহহারা পরিবারের মাঝে খবার দেওয়া হয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



