অনুসন্ধানবিক্ষোভমানববন্ধনসংগঠনসমাবেশ

রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে মানব বন্ধন

নজরুল ইসলাম বাদল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী মোড় এলাকায় বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঘণ্টাব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক জমির মালিক, স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী আবাসন কোম্পানি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃত মালিকদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের অপচেষ্টা অব্যাহত থাকায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

বক্তব্য দেন রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক, সাবেক সেনাকর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, আহসানুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল, সামাজিক সংগঠক ইউসুফ চৌধুরীসহ অন্যরা।

আবুবক্কর সিদ্দিক বলেন, একটি আবাসন কোম্পানি অল্প পরিমাণ জমি কিনে কয়েকটি গ্রাম বালু দিয়ে ভরাট করায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। তিনি কোম্পানিকে সীমানা নির্ধারণ (ডিমারকেশন) করে ন্যায্য মূল্যে জমি ক্রয়ের আহ্বান জানান। অন্যথায় প্রশাসনের মাধ্যমে অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান।

বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, অবৈধ দখলচেষ্টা বন্ধ, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত জমির মালিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, বৈধ মালিকানাধীন জমি রক্ষায় তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button