
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পবায় নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে কৃষকদের সহযোগিতা করতে ৪৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে নিরাপদ পোশাক, স্প্রে-চার্জার মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ইনতেফা’র আয়োজনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল মান্নান।
তিনি বলেন, খাদ্য শুধু পেট ভরানোর উপকরণ নয়, এটি আমাদের শরীরের গঠন, রোগ প্রতিরোধ, মানসিক সুস্থতার জন্য সম্পর্কিত। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সচেতন হতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যদের কেউ সচেতন করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার উৎপাদনে সকলের সহযোগিতায় উন্নত খাদ্য উৎপাদন সম্ভব। আমরা সবাই সুস্থ থাকতে চায়, তাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রদানে উপজেলা কৃষি অফিস সমসময় উন্মুক্ত বলেও জানান তিনি।
সচেতনমুলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইনতেফা রাজশাহীর বিভাগীয় সমন্বয়কারী মো: আব্দুল বারিক। এসময় তিনি নিরাপদ বালাইনাশক ব্যবহারের নিরাপদ পদ্ধতি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ধানসহ বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধে ইনতেফা কর্তৃক উৎপাদনকৃত বিভিন্ন বালাইনাশক পন্যের ব্যবহার বিধি সম্পর্কে কৃষকদের মাঝে আলোচনা করেন।
তিনি বলেন, নিজে জেনে শুনে তা বাস্তব কর্মক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন করবো। সেইসাথে প্রতিবেশী কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। আমাদের জমি রাসায়নিক সার ও কীটনাশক অতিমাত্রায় ব্যবহারের ফলে মাটির পুষ্টি কমে যাচ্ছে। এজন্য কৃষকদের বেশি পরিমানে জৈব্য সার ব্যবহার করার পরামর্শ দেন। এছাড়াও তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ কর্মসূচি সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে। সবাইকে একটি করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন।
ইনতেফা রাজশাহীর টেরিটরি অফিসার সাব্বির আহমেদ এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: রায়হান উদ্দিন, ইনতেফা রাজশাহী জেলা সমন্বয়কারী মো: শহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হাফিজুর রহমান হাফিজ সহ ইনতেফা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।



