অনুসন্ধানঅপরাধঅভিযানদুর্নীতি

যাত্রাবাড়ী ডেমরা এলাকায় প্রকাশ্যে সময় টিভির পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং তার নামে থানায় জিডি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি, মারধর এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগে পাওয়া গেছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত সোমবার ২৭ জুলাই ভুক্তভোগী- মো: বজলুর রহমান (৪৩) এই জিডিটি দায়ের করেন (জিডি) যাহার নং ৩০৪৫/
জিডির লিখিত অভিযোগ থেকে জানা যায়, কোনাপাড়া ফার্মের মোড় এলাকার নজরুল ইসলাম মাস্টারের ছেলে মাহাদী ধ্রুব (২৭) নামে এক ব্যক্তি নিজেকে সময় টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে ফরিদা ইয়াসমিন নামক এক নারীর একাধিক লোকের কাছে ফ্ল্যাট বন্ধক রাখা বিষয়ে ডেমরা থানার জাতীয়বাদী মহিলা দলের সভাপতি রিনা ইয়াসমিনের কাছে একাধিক ভোক্তাভোগী লোক অভিযোগ করেন,পরবর্তী বিষয়টি জানার জন্য ফরিদা ইয়াসমিনের কাছে গেলে তিনি তার লোকজন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং ভয়-ভীতি প্রদান করেন,পরবর্তীতে প্রতারক ওই ফ্ল্যাট বন্ধক রাখা নারী (ডিসি) অফিসে একটি লিখিত অভিযোগের সুত্র ধরে ডেমরা থানার জাতীয়বাদী মহিলা দলের সভাপতি রিনা ইয়াসমিনকে নিউজ করার ভয় দেখান। পরবর্তী ঘটনার বিষয় ভুক্তভোগী বজলুর রহমানকে রিনা ইয়াসমিন জানান, সময় টেলিভিশনের ক্রাইম রিপোর্টার (মাহাদী ধ্রুব) আমার বিরুদ্ধে নিউজ করবে,এই ঝামেলা মেটাতে তিনি বজলুর রহমানের কাছে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা দাবি করেন। পরবর্তীতে ২৬ জুলাই ২০২৬ তারিখ রাত ১১.২৫ মিনিটে মাহাদী ধ্রুব মোবাইল ফোনে বজলুর রহমানের অবস্থান জানতে চান। এর কিছুক্ষণ পর রাত ১১.৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া শপিং কমপ্লেক্সের সামনে মাহাদী ধ্রুব এবং তার সহযোগী আলাউদ্দিন মুন্সিসহ (২৮) আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি বজলুর রহমানের ওপর চড়াও হন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিষেধ করায় এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে সাধারণ জখম করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বজলুর রহমান ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত মাহাদী ধ্রুব তার হাত থেকে একটি SAMSUNG M31 মডেলের মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে ভেঙে ফেলেন। এতে আনুমানিক ৫,০০০ টাকার ক্ষতি হয়। যাওয়ার সময় অভিযুক্তরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এস আই মো: মেহেদী জামান বলেন,তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সময় টেলিভিশনের কথিত সাংবাদিক মাহাদী ধ্রুব বলেন, আমি কিভাবে অফিসকে ম্যানেজ করবো, আপনাকে প্রমান দেবো আগের প্রেক্ষাপট আছে ৫- তারিখের পর থেকে টং ফাং হয়েছে। আপনি এই প্যারা কেন লইলেন আমি খুবই নিমক হারাম, পরবর্তীতে ভুক্তভোগী বলেন সময় টেলিভিশনের সাংবাদিক সামারি করে না এরপরে ক্ষিপ্ত হয়ে হামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button