Uncategorizedঅনুসন্ধানঅভিযানমাদক

সিএমপির কোতোয়ালী থানার সাঁড়াশি অভিযানে মাদকসহ ১৬ জন গ্রেফতার

মুহাম্মাদ জুবাইর

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন দুই মাদক ব্যবসায়ী, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামি, দীর্ঘদিনের পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি এবং সিএমপি অধ্যাদেশে আটক ১২ জন।

শনিবার (১ আগস্ট ২০২৬) মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি’র সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান, এএসআই সামছুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে মাদকবিরোধী অভিযান, ছিনতাই প্রতিরোধ এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০)-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া কোতোয়ালী থানার এফআইআর নং-২২, তারিখ ১৪ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি, পেশাদার ছিনতাইকারী মেহেদী ইসলাম (২২)-কে গ্রেফতার করা হয়।

অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাহানুর প্রকাশ শানুকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অন্যদিকে কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় আরও ১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. পারভেজ, সাজ্জাদ, সুজয় দে, অজয় দাস, বায়েজিদ হোসেন, সাজ্জাদ হোসেন, নুরু হাসান, পারভেজ, শাওন সেন, শেখ মো. কুদরতই খুদা (শিপন), মো. ফয়সাল আলম এবং জীবন রহমান জালাল।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে কোতোয়ালী থানার এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button