
মোঃ হারুন অর রশিদ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১লা আগস্ট (শনিবার) উপজেলার মুড়াপাড়া বেবি স্ট্যান্ড এলাকায় জামায়াতের রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রুপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার আমির ফারুক আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ভূঁঞার সঞ্চালনায় পথসভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,
মোতালিব ভূইয়া, খাইরুল ইসলাম,মাওলানা জয়নাল আবেদীন,কামরুজ্জামান কামাল,হাফেজ মহিউদ্দিন
মহিউদ্দিন ভূইয়া,আল-আমিন খন্দকার,আমজাদ হোসেন,ফেরদৌস হাসান ও আমির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফির হোসাইন বলেন, সরকার এক ফ্যাসিবাদী স্টাইলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্র নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রের অটোনোমাস প্রতিষ্ঠানগুলোতে দলীয় পদধারী লোকদের নিয়োগ দিয়ে প্রশাসনসহ সর্বত্র একদলীয় শাসন কায়েমের চেষ্টায় রত বর্তমান সরকার। সরকারের এই আচরণ ফ্যাসিবাদী একদলীয় দুঃশাসনের ইঙ্গিত দেয়।
তিনি জনগণকে সরকারের এই সব গণবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে সোচ্চার ভুমিকা পালনের আহ্বান জানান। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুড়াপাড়া বাজারে এসে শেষ হয়।



