শিক্ষাসিলেট

সিলেটে এসএসসি পরীক্ষায় ব্লু-বার্ডের মাহদীর গোল্ডেন এ প্লাস ও কৃতিত্বপূর্ণ সাফল্য!

সিলেট প্রতিনিধি: সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নাদিমুল হক মাহদী। সে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজ’ থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মোট ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৮ নম্বর পেয়ে সে বোর্ডে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে অন্যতম স্থান লাভ করেছে।

মাহদী পেশায় চাকরিজীবী এবং সামাজিক, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোহাম্মদ নুরুল হক এবং সুগৃহিণী মোছাঃ রোমেনা আক্তারের জ্যেষ্ঠ সন্তান। তাদের দ্বিতীয় সন্তান লাবিবা হক নুরী একই বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী। মাহদীর পৈতৃক নিবাস ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর (মোকামবাড়ী) গ্রামে। বর্তমানে তারা সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আলফালাহ ১/এ, কারীপাড়া, আখালিয়ার স্থায়ী বাসিন্দা।

নাদিমুল হক মাহদী লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে জড়িত। সে চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র লাভ করেছে। এছাড়া বিভিন্ন শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল ও প্রথম গ্রেডে বৃত্তি লাভ করে সে।

মাহদী তার এই ফলাফলের পেছনে প্রচুর পরিশ্রমের পাশাপাশি মহান আল্লাহ তায়ালার অপার মেহেরবানির কথা স্মরণ করে শুকরিয়া আদায় করে। একই সাথে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, প্রাইভেট টিউটর, মা-বাবার দিকনির্দেশনা, দাদী-নানা সহ সকল আত্মীয়-স্বজনের আন্তরিক দোয়া ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ভবিষ্যতে কী হতে চায়—জানতে চাইলে মাহদী নম্রভাবে জানায়, “আগে প্রচুর পরিশ্রম করে এইচ.এস.সিতে ভালো ফলাফল করি, তারপর ইনশাআল্লাহ নিজের লক্ষ্য স্থির করব। আমি সর্বাবস্থায় মহান আল্লাহর সহায়তা প্রত্যাশা করি এবং জীবনের সার্বিক সফলতার জন্য দেশবাসীর নিকট দোয়া চাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button