
এম এ মান্নান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং চুরির মামলার এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ফারুক মিয়া (৪২)-কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার সাহেবাবাদ বাজার এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
অপর একটি অভিযানে, থানার এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হারিজ (৪১)-কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার দেউষ এলাকার মৃত নায়েব আলীর ছেলে।এছাড়া, এসআই মো. আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামি মো. হযরত আলী (২২)-কে গ্রেপ্তার করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দক্ষিণ চারুয়া এলাকায় (পিতা: মৃত আবদু মিয়া)। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন আমরা মাদকের বিষয়ে কোন প্রকার আপোষ করার সুযোগ নেই আমি শুধু এই টুকু বলতে চাই হয় মাদক ছাড়েন না হয় ব্রাহ্মণপাড়া ছাড়তে হবে . জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ‘সারসী অভিযান’ ও বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



